বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • মার্কিন হামলায় তেলবাহী জাহাজে ৩ ভারতীয় নাবিক নিহত

    মার্কিন হামলায় তেলবাহী জাহাজে ৩ ভারতীয় নাবিক নিহত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভারতের নৌপরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য নিশ্চিত করেন।

    তিনি ঘটনাটিকে ‘মর্মান্তিক’ আখ্যা দিয়ে জানান, নিখোঁজ তিন নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    পাল্লাউয়ের পতাকাবাহী ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello) নামের ওই তেলবাহী জাহাজে মোট ২৮ জন ক্রু ছিলেন। এর মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক, দুইজন পাকিস্তানি, একজন ইউক্রেনীয় এবং একজন রুশ নাগরিক ছিলেন।

    জাহাজটি ওমান উপসাগরে অবস্থানকালে মার্কিন সামরিক বাহিনীর হামলার শিকার হয় বলে অভিযোগ উঠেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের নৌপরিবহন মন্ত্রী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এটি ভারতের সামুদ্রিক পরিমণ্ডলের জন্য বড় ক্ষতি। তিনি জানান, সরকার নিহতদের পরিবারকে সহায়তা করছে এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর থেকে জাহাজের ক্রুদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়েছে।

    অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, জাহাজটি ইরান থেকে তেল পরিবহনের মাধ্যমে নিষেধাজ্ঞা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল। তাদের ভাষ্য অনুযায়ী, ওমান উপসাগরে নির্ভুল অস্ত্র ব্যবহার করে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

    সেন্টকম আরও জানায়, জাহাজের ক্রুরা বারবার নির্দেশ অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়।

    ভারত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং জানিয়েছে, ২৪ জন ভারতীয় নাগরিক থাকা জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক। নয়াদিল্লি দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

    এদিকে ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা জানান, ঘটনায় প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ