সোমবার, ২৫ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এআই ক্যামেরা ব্যবহার করে প্রতারণা, ডিএমপির বিশেষ সতর্কবার্তা হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪ ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত মক্কা, শুরু হজের আনুষ্ঠানিকতা সমালোচনার ঝড়ে বেতারের পোশাক নির্দেশনা প্রত্যাহার টাঙ্গাইলে প্রাণঘাতী দুর্ঘটনায় জামায়াতের শোক প্রকাশ রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর আজ থেকে মেট্রোরেলে বিশেষ ভাড়া সুবিধা পাচ্ছেন বয়োজ্যেষ্ঠ ও প্রতিবন্ধীরা ভয়াবহ দুর্ঘটনায় টাঙ্গাইলে ১৫ শ্রমিকের মৃত্যু, পরিচয় শনাক্ত ঈদের ঠিক আগে আবারও সোনার দাম বাড়াল বাজুস সুয়ারেজের হ্যাটট্রিকে ফিলাডেলফিয়াকে হারাল ইন্টার মায়ামি
  • রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর

    রাজধানীতে হঠাৎ মুষলধারে বৃষ্টি, কিছুটা স্বস্তি নগরবাসীর
    ছবি: নতুন কাগজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও তাপপ্রবাহের মধ্যে রাজধানী ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে। সোমবার (২৫ মে) সকাল গড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় এবং বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন এলাকায় শুরু হয় মুষলধারে বৃষ্টি। দমকা হাওয়ার সঙ্গে হওয়া এই বৃষ্টিতে নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।

    রবিবার (২৪ মে) বিকেলেও রাজধানীতে বৃষ্টিপাত হয়েছিল, যা গরমের তীব্রতা কিছুটা কমিয়ে দেয়। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।

    আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

    আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

    একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের কিছু এলাকায় এই তাপপ্রবাহ চলছে এবং তা আরও কিছু সময় থাকতে পারে।

    এদিকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন