বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঢাকায় বাড়ছে ভ্যাপসা গরম, মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম

    ঢাকায় বাড়ছে ভ্যাপসা গরম, মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শুক্রবার সকালে ঢাকার আকাশে কিছুটা মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    সকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ আশপাশের এলাকায় আকাশ আংশিক বা অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

    তবে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, রাজধানীর আকাশে যে মেঘ দেখা যাচ্ছে তা মূলত নিম্নস্তরের মেঘ, যা সাধারণত বৃষ্টিপাত ঘটায় না। বরং এই মেঘের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে।

    গত বুধবার ঢাকায় চলতি মৌসুমের প্রথম তাপপ্রবাহ শুরু হয়। ওই দিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমে ৩৪ ডিগ্রিতে নামলেও আর্দ্রতার কারণে গরমের অস্বস্তি কমেনি।

    এদিকে খুলনা বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরায় আজও তাপপ্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, যেখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ