বুধবার, ২১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দুর্গাপূজার মন্দির পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী এশিয়ান গেমসে বড় হার, তবু ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ কুমিল্লায় পরীক্ষা কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহার চান ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের শিক্ষার্থীরা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা বাড়ানোর আহ্বান ডা. জুবাইদার জাপান সফরে তারেক রহমান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্ব ফ্রান্সে বিক্ষোভ-লুটপাট, চুরি হলো মেসির স্বাক্ষর করা জার্সি ও আর্মব্যান্ড আরব আমিরাতেহাটহাজারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রতিমন্ত্রী পদ থেকে ইশরাকের পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি নাক্রাইপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দেশের উন্নয়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বায়ুমান সূচক ১৬৩

    বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার বায়ুমান সূচক ১৬৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বায়ুদূষণের কারণে অস্বাস্থ্যকর হয়ে উঠেছে রাজধানী ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় নবম অবস্থানে রয়েছে ঢাকা। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৬৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।

    তালিকা অনুযায়ী, ২১১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২০৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের রাজধানী নয়াদিল্লি। কঙ্গোর রাজধানী কিনশাসা ২০১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

    এ ছাড়া ১৯৩ স্কোর নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর চতুর্থ এবং ১৭৬ স্কোর নিয়ে ভারতের মুম্বাই পঞ্চম অবস্থানে রয়েছে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

    অন্যদিকে, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

    ঢাকার বায়ুমান সূচক ১৬৩ হওয়ায় বর্তমানে শহরটির বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ ধরনের পরিস্থিতিতে বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্তদের বাইরে চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন