রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • গাজীপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘জামাই সোহেল’ সিন্ডিকেট ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ উনি তারেক জিয়া না, উনি ‘আরেক জিয়া: বরগুনায় চিফ হুইপ- নূরুল ইসলাম মণি মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি ২৮৭ দিনে আটক হুতিদের বিরুদ্ধে সৌদিকে সহায়তা দিতে চান মিসরের সিসি, পার্লামেন্টের অনুমোদনের অপেক্ষা যশোরের এক দম্পতি ও দুই শিশুসন্তানের খোঁজ মেলেনি এখনো যুদ্ধক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট সীমিত, তেলে রাশিয়াকে ছাড়—ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ইউক্রেন কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান
  • দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর

    দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় ঢাকা, শীর্ষে লাহোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার (৩ অক্টোবর) তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১৬৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

    সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একই সময়ে ২০৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৭৩ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে দ্বিতীয় অবস্থানে।

    এ ছাড়া ভারতের দিল্লি ১৬৮ স্কোর নিয়ে চতুর্থ এবং কুয়েত সিটি ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

    আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

    স্কোর ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ু ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

    আইকিউএয়ার বিভিন্ন শহরের বায়ুর মানের তাৎক্ষণিক বা লাইভ সূচক প্রকাশ করে। বায়ুর মান আবহাওয়া ও অন্যান্য স্থানীয় পরিস্থিতির কারণে সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ