সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন ইশরাক হোসেন রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মিরপুরেই ১৫০ সাতক্ষীরায় শামীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আমিনী বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হচ্ছে: দীনেশ ত্রিবেদী মজুরি বোর্ড ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি গার্মেন্টস নেতাদের শুধু শোক নয়, পাটুয়ারটেকের অগ্নিকাণ্ডে চাই বিচার ও জবাবদিহি দিল্লিতে ‘ককরোচ’ দমনে মোদির পক্ষে মাঠে ‘লাল হিট জনতা পার্টি’ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের জয়ের দিনে বাবরের নতুন মাইলফলক
  • ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুলদী নদীতে ভেসে উঠল নিখোঁজ শিশুর মরদেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী শিশু মো. আবু বক্কর সিদ্দিকী রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর আজ রোববার সকালে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
    নিহত রাফি নড়াইল জেলার বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে। খায়রুল ইসলাম গজারিয়ায় ভাড়া বাসায় থেকে চায়ের দোকান পরিচালনা করেন।
    ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে গজারিয়ার মধ্য ভাটের চর এলাকায় পাঁচ বন্ধু মিলে ফুলদী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে যায় রাফি।
    খবর পেয়ে বেলা ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি বিশেষ ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। রাত পর্যন্ত অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
    রোববার সকাল সাড়ে ৫টার দিকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগেই ফুলদী নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
    মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধারের খবর দেওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন