কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
গাজীপুরের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত কারখানার হারবাল সেকশনের একটি ভবনে আগুনের সূত্রপাত হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বিকেল ৪টা ৪০ মিনিটে কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন