শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, কাজ করছে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসানের কারণ খতিয়ে দেখবে সংসদীয় কমিটি প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান দুর্গাপূজায় প্লাস্টিক, উচ্চ শব্দ ও আতশবাজি এড়ানোর নির্দেশনা মারা গেছেন ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন সাড়ে চার ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন অজুর পর নখ কাটলে কি অজু ভেঙে যায়? ডেঙ্গু সেরে যাওয়ার পরও ঝরতে পারে চুল, কী করবেন?
  • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জামায়াতের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার, আহতদের উন্নত চিকিৎসা এবং রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

    শনিবার (১৭ অক্টোবর) দুপুরে দেওয়া এক বিবৃতিতে গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।

    বিবৃতিতে তিনি বলেন, উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহত এবং কয়েকজন নিখোঁজ থাকার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। এ ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন, ব্যথিত ও শোকাহত।

    নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান।

    বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শনিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত রিসোর্টের আগুন নিয়ন্ত্রণে আনা এবং সবার নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

    তিনি আরও বলেন, পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রিসোর্টগুলোতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া জরুরি। এ জন্য সরকারের পক্ষ থেকে রিসোর্টগুলোর অগ্নিনিরাপত্তা ও সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা এবং প্রয়োজনীয় তদন্ত করা উচিত।

    ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পর্যটক ও সাধারণ নাগরিকদের জানমালের সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন