বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও আত্মসমর্পণের প্রশ্নই আসে না: ইরানের প্রেসিডেন্ট

    যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও আত্মসমর্পণের প্রশ্নই আসে না: ইরানের প্রেসিডেন্ট
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১০ জুন) দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও ভূখণ্ড রক্ষায় ইরান আপসহীন থাকবে।

    মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান মন্তব্য করেন, যুদ্ধ কোনো দেশের জন্যই কল্যাণকর নয়। তবে কেউ যদি মনে করে সামরিক হামলা বা চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা যাবে, তাহলে সেটি হবে বড় ধরনের ভুল ধারণা।

    তিনি বলেন, ইরানের জনগণ নিজেদের স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো ধরনের হুমকির কাছে নতি স্বীকার করবে না।

    গাজার পরিস্থিতির উদাহরণ তুলে ধরে পেজেশকিয়ান বলেন, দীর্ঘ সময় ধরে অবরোধ ও সংঘাতের মধ্যেও গাজাকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি। সেই বাস্তবতায় ইরানের মতো একটি শক্তিশালী রাষ্ট্রকে পরাজিত করা আরও কঠিন।

    এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থাপনায় নতুন করে সামরিক হামলা চালিয়েছে।

    অন্যদিকে ইরান দাবি করেছে, তারা বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে অবস্থানরত দুটি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে।

    মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার গভীর রাতে পরিচালিত এই অভিযান ইরানের চলমান আগ্রাসনের জবাব হিসেবে চালানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ