বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ইরানের হামলার আশঙ্কায় প্লেন বদল করেছিলেন ট্রাম্প

    ইরানের হামলার আশঙ্কায় প্লেন বদল করেছিলেন ট্রাম্প
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় গত মাসে তুরস্কে অবস্থানকালে গোপনে উড়োজাহাজ পরিবর্তন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরে যে উড়োজাহাজে করে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন, সেটিকেই তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

    বুধবার (১২ আগস্ট) ট্রাম্প বলেন, মার্কিন সিক্রেট সার্ভিসের পরামর্শেই তাকে উড়োজাহাজ পরিবর্তন করতে হয়েছিল। তবে তার ধারণা, শেষ পর্যন্ত যে উড়োজাহাজে তিনি যাত্রা করেন, সেটিই সম্ভাব্য হামলার লক্ষ্য হওয়ার আশঙ্কায় বেশি ছিল।

    তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্প প্রথমে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ওঠেন। পরে নিরাপত্তাজনিত কারণে অস্বাভাবিক ও গোপন কৌশলে ক্যাটারিং বা খাবার সরবরাহের একটি ট্রাক ব্যবহার করে তাকে ওই উড়োজাহাজ থেকে বের করে অন্য একটি সামরিক উড়োজাহাজে নেওয়া হয়।

    মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে হত্যার হুমকির পর সম্ভাব্য হামলা এড়াতে এই গোপন উড়োজাহাজ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে হোয়াইট হাউস তখন ঘটনাটি প্রকাশ করেনি।

    সোমবার ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ প্রথম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপর প্রশ্ন ওঠে, ট্রাম্পের সঙ্গে থাকা কর্মকর্তা ও সাংবাদিকদের আগের উড়োজাহাজে রেখে প্রেসিডেন্টকে আলাদা উড়োজাহাজে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কতটা নিরাপদ ছিল।

    এ বিষয়ে ট্রাম্প বলেন, তার মনে হয়েছে তিনি যে উড়োজাহাজে শেষ পর্যন্ত যাত্রা করেছিলেন, সেটিই বেশি ঝুঁকির মধ্যে ছিল। কারণ সম্ভাব্য হামলাকারীরা প্রেসিডেন্ট কোন উড়োজাহাজে রয়েছেন বলে মনে করবে, সেটিকেই লক্ষ্য করতে পারে।

    সিক্রেট সার্ভিসের নির্দেশেই উড়োজাহাজ পরিবর্তন

    ট্রাম্প জানান, নিরাপত্তার বিষয়ে তিনি সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করেন। কোনো ধরনের হুমকি দেখা দিলে নিরাপত্তা কর্মকর্তারাই প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করেন।

    তিনি বলেন, এ ধরনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে তিনি খুব বেশি বিস্তারিত জানতে চাননি। ট্রাম্পের দাবি, তিনি নিয়মিতই বিভিন্ন ধরনের হুমকি পেয়ে থাকেন।

    ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে নানা ধরনের ব্যঙ্গাত্মক পোস্ট ও মিম ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্যাটারিং ট্রাক ব্যবহার করে তাকে এক উড়োজাহাজ থেকে অন্যটিতে সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

    ট্রাম্প সাধারণত নিজেকে সাহসী ও দৃঢ়চেতা নেতা হিসেবে উপস্থাপন করেন। সেই প্রেক্ষাপটে নিরাপত্তার কারণে তাকে খাবার সরবরাহের ট্রাক ব্যবহার করে গোপনে সরিয়ে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ আগ্রহ তৈরি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন