বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ভারতে গোমূত্র সংগ্রহের সরকারি প্রকল্প, লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

    ভারতে গোমূত্র সংগ্রহের সরকারি প্রকল্প, লিটারে ২০ রুপি দেওয়ার পরিকল্পনা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের উত্তর প্রদেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গোমূত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে শুরু হওয়া এই প্রকল্পে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ ২০ রুপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের অতিরিক্ত আয় নিশ্চিত করা এবং গ্রামীণ নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গরুর দেখভালেও প্রকল্পটি ভূমিকা রাখবে বলে আশা করছে রাজ্য সরকার।

    বর্তমানে প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গোমূত্র সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। ভবিষ্যতে সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাসায়নিকভিত্তিক কৃষি উপকরণের বিকল্প তৈরির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

    প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠনের মাধ্যমে। উদ্যোগটির সঙ্গে প্রায় ৩০০ গ্রামীণ নারী যুক্ত হয়েছেন। তাঁদের প্রকল্পের অংশীদারও করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে ২ রুপি করে কমিশন পাচ্ছেন।

    রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে এ বিষয়ে আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও কার্যক্রম সম্প্রসারণ করা হতে পারে।

    তবে সরকারের এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি (এসপি) প্রকল্পটিকে ‘কেলেঙ্কারি’ হিসেবে আখ্যায়িত করেছে। দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান অভিযোগ করেছেন, নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। তাঁর দাবি, এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত উন্নয়ন হবে না।

    এসপির সমালোচনার জবাবে বিজেপির মুখপাত্র হিরো বাজপাই বলেন, সরকার জনকল্যাণমূলক কোনো প্রকল্প গ্রহণ করলেই বিরোধীরা তাতে ত্রুটি খোঁজার চেষ্টা করে। তাঁর দাবি, প্রকল্পের মাধ্যমে গ্রামীণ কৃষক ও নারীরা উপকৃত হলে বিরোধীদের আপত্তির কারণ থাকা উচিত নয়।

    সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গোমূত্র সংগ্রহের এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি গ্রামীণ নারীদের জন্য অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে কৃষি খাতে এর ব্যবহার বাড়ানো গেলে রাসায়নিক উপকরণের বিকল্প তৈরির নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন