হামে মৃত্যু সংখ্যা বেড়ে ৫৪৫, নতুন আক্রান্ত ১,২২৪

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২২৪ শিশু আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৫৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৭ শিশুর, আর উপসর্গে মৃত্যু হয়েছে ৪৫৮ শিশুর।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ হাজার ৯৪০ শিশু।
আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত হামে ও উপসর্গে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর এবং আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৭০৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন