রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • হামের রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

    হামের রোগীদের চিকিৎসায় ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হাম রোগী এবং জরুরি স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটিতে কোনো বিরতি থাকবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    তিনি বলেন, যেসব হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা ভর্তি রয়েছে, সেখানে চিকিৎসক ও নার্সরা ঈদের সময় দায়িত্বে থাকবেন। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হাম রোগী ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসক-নার্সদের কোনো ধরনের ছুটি দেওয়া হবে না, সবাইকে দায়িত্বে থাকতে হবে।

    এক প্রশ্নের জবাবে তিনি ভ্যাকসিন সম্পর্কে বলেন, শুধু টিকা নিলেই ১০০ শতাংশ সুরক্ষা নিশ্চিত হয় না। কিছু ক্ষেত্রে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থেকে যায়, বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে।

    তিনি আরও উল্লেখ করেন, ঈদের সময় ভিড় ও যাতায়াতের কারণে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই শিশুদের ভিড়পূর্ণ স্থান, আত্মীয়স্বজনের বাড়ি বা জনসমাগমে না নেওয়ার পরামর্শ দেন তিনি।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ, যা শ্বাস-প্রশ্বাস ও সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়ায়। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

    তিনি আরও সতর্ক করে বলেন, ঈদের সময় বাস, ট্রেন ও পারিবারিক ভ্রমণের মাধ্যমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকতে পারে। এজন্য স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমিত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরাও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন