বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে: জাতিসংঘ মহাসচিব

    মধ্যপ্রাচ্যের সংকট বিশ্বজুড়ে ছড়িয়ে পড়তে পারে: জাতিসংঘ মহাসচিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও গভীর সংকটের দিকে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এই সংকটের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে সংঘাতের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতির দিকে যাচ্ছে। তার মতে, যেখানে কার্যকর যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে বাস্তবে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

    তিনি আরও বলেন, সীমিত পরিসরের সংঘাত যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। তাই এই ঝুঁকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

    জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, উত্তেজনা বাড়ানোর পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নতুন করে কোনো হামলা বা উসকানি নয়—সংলাপ ও কূটনীতির মাধ্যমেই টেকসই সমাধানের পথ খুঁজতে হবে।

    গুতেরেসের মতে, বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর উপায় হলো আলোচনার মাধ্যমে বিরোধ নিরসন এবং সংঘাতের বিস্তার রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ