রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

সাকিব আল হাসানের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ

সাকিব আল হাসানের দেশে ফেরার ইচ্ছা প্রকাশ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফেরার কথা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সাকিব জানিয়েছেন, দেশে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় এখনই ফিরতে দ্বিধা রয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে হলে তিনি দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।

একটি অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে ফিরে মামলা লড়তে তার কোনো আপত্তি নেই, তবে নিরাপত্তা ও স্বাভাবিক আইনি পরিবেশ নিশ্চিত হওয়া জরুরি।

সাকিব বলেন, “আমি দেশে ফিরবো, কোর্টে যাবো, মামলা লড়বো—কোনো সমস্যা নেই। কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে। এতটুকু আশা করতেই পারি।”

তিনি আরও জানান, নিজের বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে তিনি চিন্তিত নন, তবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সেটিই তার মূল প্রত্যাশা।

সাবেক এই ক্রিকেটার বলেন, “হয়রানি না করার নিশ্চয়তা যদি দেওয়া হয়, তাহলে পরশুই দেশে ফিরবো।”

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিব যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন