বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • ক্রিকেটার অপির এনসিপিতে যোগদানের গুঞ্জন

    ক্রিকেটার অপির এনসিপিতে যোগদানের গুঞ্জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান ও সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি এবার রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিচ্ছেন এই সাবেক তারকা ক্রিকেটার।

    এনসিপির মিডিয়া সেলের কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, অপির দলটিতে যোগদানের প্রক্রিয়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে তিনি এনসিপিতে যুক্ত হবেন।

    মেহরাব হোসেন অপি বাংলাদেশের ক্রিকেটে এক পরিচিত নাম। ১৯৯৯ সালের ২৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টুর্নামেন্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলে তিনি দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড গড়েন। একই সঙ্গে তিনি ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের ঐতিহাসিক একাদশেও ছিলেন। ১৯৯৯ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ৪২ রানের ইনিংসও ছিল উল্লেখযোগ্য পারফরম্যান্স।

    তবে তার ক্যারিয়ারে একটি দুঃখজনক ঘটনাও রয়েছে। ১৯৯৮ সালে ঢাকায় একটি ঘরোয়া ম্যাচে তার একটি শট ভারতীয় ক্রিকেটার রমন লাম্বার মাথায় আঘাত করে, যার ফলে পরবর্তীতে লাম্বার মৃত্যু হয়। এই ঘটনায় অপি মানসিকভাবে ভেঙে পড়েন এবং কিছু সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতিও নেন।

    উল্লেখ্য, জাতীয় নির্বাচনের পর বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের দলে ভেড়াচ্ছে এনসিপি। মেহরাব হোসেন অপির মতো আরও বেশ কয়েকজন তারকা ব্যক্তিত্বও দলটিতে যোগ দিতে পারেন—এমন আলোচনাও রাজনৈতিক অঙ্গনে চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ