বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য?

    বৃষ্টির বাধায় অনিশ্চিত ম্যাচ, কীভাবে ঠিক হবে ম্যাচের ভাগ্য?
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে পাওয়ার প্লের শেষ দিকে টানা আঘাতে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে স্বাগতিকরা। মাত্র ১০ বল ও ১৪ রানের ব্যবধানে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ।

    পাওয়ার প্লে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। এরপর সপ্তম ওভারে চার বল শেষে মিরপুরে হঠাৎ বৃষ্টির কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন ৬.৪ ওভারে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৫০। ওপেনার লিটন দাস ২৫ রান এবং তাওহীদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন।

    বর্তমানে মিরপুর স্টেডিয়ামে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং পুরো পিচ কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে না এলে বাংলাদেশ আর ব্যাটিংয়ে নামার সুযোগ নাও পেতে পারে।

    নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি ম্যাচে ফল নির্ধারণের জন্য উভয় দলের অন্তত ৫ ওভার করে ব্যাট করা আবশ্যক। বাংলাদেশ ইতোমধ্যে ৬.৪ ওভার ব্যাটিং সম্পন্ন করেছে। ফলে দ্বিতীয় ইনিংস শুরু করা সম্ভব হলেও, ম্যাচের ফলাফল নির্ধারণে ডিএলএস পদ্ধতি (Duckworth–Lewis–Stern Method) ব্যবহার করা হতে পারে। নির্দিষ্ট সময় পর্যন্ত খেলা না হলে ম্যাচ পরিত্যক্তও ঘোষণা হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ