বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • নতুন প্রযুক্তির ড্রোন আতঙ্কে ইসরায়েলি বাহিনী

    নতুন প্রযুক্তির ড্রোন আতঙ্কে ইসরায়েলি বাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হিজবুল্লাহর ব্যবহৃত নতুন প্রযুক্তির ফাইবার অপটিক ড্রোন ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হামলায় কার্যকর ও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক সূত্র। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

    ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্র সিএনএনকে জানায়, এই ড্রোনগুলো প্রচলিত ওয়্যারলেস সিগন্যালের ওপর নির্ভর না করে সরাসরি ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে অপারেটরের সঙ্গে সংযুক্ত থাকে। ফলে এগুলোর নিয়ন্ত্রণ আরও নিখুঁত ও সহজ হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়, এই ফাইবার অপটিক ক্যাবলের বিস্তৃতি প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে ড্রোনচালকেরা নিরাপদ দূরত্বে অবস্থান করেই হামলা পরিচালনা করতে সক্ষম হচ্ছেন।

    অন্য একটি সূত্রের বরাতে সিএনএন জানায়, হিজবুল্লাহ এই ড্রোনগুলোতে শক্তিশালী বিস্ফোরক যুক্ত করছে, যা এগুলোকে আরও মারাত্মক করে তুলছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই নতুন ধরনের ড্রোন হুমকি মোকাবিলায় কার্যকর কৌশল খুঁজে বের করার চেষ্টা চলছে।

    তথ্যসূত্র: আল–জাজিরা, সিএনএন


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ