বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • অবিশ্বাস্য কামব্যাকে মায়ামিকে হারাল অরল্যান্ডো

    অবিশ্বাস্য কামব্যাকে মায়ামিকে হারাল অরল্যান্ডো
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেজর লিগ সকারের এক রুদ্ধশ্বাস ম্যাচে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি ইন্টার মায়ামি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-৩ গোলে ম্যাচ জিতে নেয় অরল্যান্ডো সিটি। হ্যাটট্রিক করে জয়ের নায়ক হন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্টিন ওজেদা।

    রোববার (৩ মে) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। লিওনেল মেসি-র নেতৃত্বে আক্রমণে ধারালো ফুটবল উপহার দেয় দলটি। ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় তারা। টেলাস্কো সেগোভিয়ার ক্রসে হেড করে গোল করেন মিকায়েল।

    ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়া আক্রমণ থেকে গোল করেন সেগোভিয়া। এরপর প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দূরপাল্লার দৃষ্টিনন্দন শটে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। তখন মনে হচ্ছিল ম্যাচ একতরফাই হতে যাচ্ছে।

    তবে বিরতির আগেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় অরল্যান্ডো। প্রথমার্ধেই একটি গোল শোধ করেন ওজেদা। দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের চিত্র পাল্টে যায়। আক্রমণে এগোতে গিয়ে রক্ষণে ফাঁক রেখে দেয় মায়ামি, যার সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ।

    দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করে ম্যাচ ৩-৩ সমতায় ফেরান ওজেদা। তার হ্যাটট্রিকে ম্যাচে পুরোপুরি ফিরে আসে অরল্যান্ডো সিটি।

    এরপর যোগ করা সময়ে গোল করে দলকে ৪-৩ ব্যবধানে এগিয়ে দেন টায়রিস স্পাইসার। তাতেই সম্পন্ন হয় অরল্যান্ডোর অবিশ্বাস্য প্রত্যাবর্তন।

    এই হারে ঘরের মাঠে বড় সুযোগ হাতছাড়া হলো মায়ামির। একই সঙ্গে নতুন স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে টানা চার ম্যাচে জয়হীন থাকল দলটি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ