বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

    সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা

    সময়মতো খেলা শুরু নিয়ে অনিশ্চয়তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সকালে বৃষ্টির পর চট্টগ্রামের সাগরিকায় আকাশ এখনও মেঘে ঢাকা। ভারী মেঘের উপস্থিতিতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি নির্ধারিত সময়ে শুরু হবে কি না—তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হলে যেকোনো সময় বৃষ্টি নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।

    যদিও মাঠে ইতোমধ্যেই দুই দলের খেলোয়াড়রা উপস্থিত হয়েছেন, তবে টস নির্ধারিত সময়ে না হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে।

    এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৬ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। সেই ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে। জবাবে টাইগাররা ১০ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে জয় নিশ্চিত করে।

    তার আগে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও আধিপত্য দেখায় স্বাগতিক বাংলাদেশ, যেখানে তারা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন