বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • দর্শক সুবিধায় তামিমের নতুন পদক্ষেপ

    দর্শক সুবিধায় তামিমের নতুন পদক্ষেপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দর্শকদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে । রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে পরীক্ষামূলকভাবে বড় পাখাযুক্ত ফ্যান বসানোর কাজ শুরু হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই ফ্যান স্থাপন করা হচ্ছে।

    তামিম বলেন, এটা একদমই পরীক্ষামূলক ব্যবস্থা। শেডগুলো এই ফ্যানের ওজন বহন করতে পারে কিনা এবং ফ্যান বসানোর পর তা কতটা কার্যকর হয়—সেসব বিষয় যাচাই করা হবে।

    তিনি আরও জানান, পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেলে মিরপুর স্টেডিয়ামের ছাউনিযুক্ত গ্যালারির বিভিন্ন অংশে স্থায়ীভাবে এই ফ্যান বসানো হবে। পাশাপাশি দেশের অন্যান্য ভেন্যুতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

    বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় মাঠে বসে খেলা উপভোগ করা দর্শকদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তামিম।

    তার ভাষায়, এতে হয়তো খুব বড় পরিবর্তন আসবে না, তবে দর্শকদের কষ্ট কিছুটা কমাতে পারাটাও আমাদের জন্য বড় প্রাপ্তি। আমরা চাই মাঠে দর্শকদের অভিজ্ঞতা আরও ভালো হোক।

    ক্রিকেটপ্রেমীদের জন্য স্টেডিয়াম অভিজ্ঞতা উন্নত করতে বিসিবির এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন