রবিবার, ০৩ মে ২০২৬
Natun Kagoj

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহন

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মোহন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১৪ বছর পর লক্ষ্মীপুর বণিক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনকে ঘিরে জেলার ব্যবসায়ী মহলে বইছে উৎসবের আমেজ। 

নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়ে উঠেছেন, বাড়ছে প্রচার-প্রচারণা ও যোগাযোগ কার্যক্রম। এরই মধ্যে বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা হলেও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন তরুণ উদ্যোক্তা নিজাম উদ্দিন মোহন।

লক্ষ্মীপুর পৌরশহরের পরিচিত ব্যবসায়ী এবং স্বনামধন্য ২টি ব্যবসা প্রতিষ্ঠান “রয়েল ক্যাফ" ও "জুসবার”- এর স্বত্বাধিকারী মোহন ইতোমধ্যে ব্যবসায়ীদের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষক হিসেবে এলাকায় তার সুনাম রয়েছে। ফলে নির্বাচনকে ঘিরে তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু।

দৈনিক নতুন কাগজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজাম উদ্দিন মোহন বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। জাতীয় দিবস ও ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় পালনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। এছাড়া প্রতিবছর ব্যবসায়ীদের জন্য বিনোদনমূলক কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

স্থানীয়ভাবে একজন সমাজকর্মী হিসেবেও পরিচিত মোহন ব্যক্তি জীবনে দুই কন্যা সন্তানের জনক। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোফরান মিয়া বাড়ির বাসিন্দা এবং মোঃ আক্তার হোসেন আক্কাসের সন্তান।

ব্যবসায়ীদের মতে, দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে এমন প্রাণচাঞ্চল্য লক্ষ্মীপুরের বাণিজ্যিক পরিবেশে নতুন গতি সঞ্চার করবে। আর এই প্রেক্ষাপটে তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে নিজাম উদ্দিন মোহন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচিত হচ্ছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন