মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • এবার কোরবানির পশু চাহিদার চেয়ে বেশি থাকবে: প্রাণিসম্পদ মন্ত্রী

    এবার কোরবানির পশু চাহিদার চেয়ে বেশি থাকবে: প্রাণিসম্পদ মন্ত্রী
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী আমান উর রশিদ। তিনি বলেন, সম্ভাব্য চাহিদার তুলনায় এ বছর দেশে উল্লেখযোগ্য সংখ্যক পশু উদ্বৃত্ত থাকবে।

    রোববার (৩ মে) সচিবালয়ে কোরবানির পশু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

    মন্ত্রী জানান, এ বছর কোরবানির জন্য দেশের সম্ভাব্য পশুর চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। এর বিপরীতে দেশে প্রাপ্য পশুর সংখ্যা রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। সে হিসেবে প্রায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।

    প্রজাতিভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, দেশে বর্তমানে গরু ও মহিষের সংখ্যা ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং উট ও দুম্বা জাতীয় প্রাণীর সংখ্যা ৫ হাজার ৬৫৫টি।

    মন্ত্রী আরও জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে গবাদিপশু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোরবানিকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহার যাতে না ঘটে, সে জন্য নজরদারি জোরদার করা হয়েছে।

    এদিকে রাজধানী ঢাকায় এবার ২৬টি অস্থায়ী পশুর হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

    সরকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বলেও আশ্বস্ত করেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ