রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন শাকিরা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের পরিকল্পনা

    আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন শাকিরা, আর্মি স্টেডিয়ামে কনসার্টের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোমানিয়ান পপ তারকা ওটিলিয়ার কনসার্টের পর এবার কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন করতে চায় প্রতিষ্ঠানটি।

    শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে ওটিলিয়ার কনসার্ট শেষে এ পরিকল্পনার কথা জানান নাঈম আশরাফ।

    বিশ্বসংগীতে পরিচিত নাম শাকিরা। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ গানটির মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান।

    তবে ঢাকায় শাকিরার সফর বা কনসার্টে অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। কনসার্টের তারিখ, টিকিটের মূল্য ও বিক্রির সময়সূচিসহ কোনো তথ্যও প্রকাশ করেনি আয়োজক প্রতিষ্ঠান। ফলে বিষয়টি আপাতত আয়োজকদের পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

    এদিকে ওটিলিয়ার কনসার্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় পৃষ্ঠপোষক, সাংবাদিক, সরকার, প্রশাসন ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নাঈম আশরাফ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন