রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • গান-নাচে ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন রোমানিয়ান তারকা ওটিলিয়া

    গান-নাচে ঢাকার দর্শকদের মুগ্ধ করলেন রোমানিয়ান তারকা ওটিলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’র সুরে শুরু, এরপর একের পর এক পরিবেশনা। ওয়েস্টার্ন ধাঁচের নাচ আর মঞ্চজুড়ে প্রাণবন্ত উপস্থিতিতে ঢাকার দর্শকদের মাতিয়ে রাখলেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমার।

    শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে মঞ্চে ওঠেন তিনি। প্রিয় শিল্পীকে স্বাগত জানাতে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুরুতেই বিশ্বজুড়ে পরিচিত গান ‘বিলিয়নেরা’ পরিবেশন করেন ওটিলিয়া। এরপর শোনান ‘ডায়ামান্তে’সহ তাঁর জনপ্রিয় কয়েকটি গান।

    গানের তালে ওটিলিয়ার নাচ এবং তাঁর সঙ্গে থাকা ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। প্রায় এক ঘণ্টার এই পরিবেশনায় পুরোনো জনপ্রিয় গানের পাশাপাশি নতুন গানও শোনান তিনি।

    ঢাকায় এসে নতুন গান প্রকাশের যে ইঙ্গিত দিয়েছিলেন, মঞ্চে সেটিও পূরণ করেন এই শিল্পী। নতুন গানটি পরিবেশনের আগে দর্শকদের ‘আগুন’ বলে সম্বোধন করেন। গানটি ছড়িয়ে দিতে এবং পাশে থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

    পরিবেশনার ফাঁকে দর্শকদের সঙ্গে কথাও বলেন ওটিলিয়া। তাঁদের উপস্থিতি ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান। একপর্যায়ে দর্শকসারিতে থাকা এক নারীর নাম জানতে চান। ওই নারীসহ বাংলাদেশের নারীদের সুন্দরী আখ্যা দিয়ে তাঁকে ভাগ্যবতী বলেও মন্তব্য করেন। এরপর আবার গান ও নাচে মেতে ওঠেন।

    বাংলাদেশের খাবারের প্রসঙ্গেও কথা বলেন ওটিলিয়া। প্রশংসা করেন দেশের স্ট্রিট ফুডের। পরে পরিবেশন করেন পপ তারকা শাকিরার জনপ্রিয় গান ‘ওয়াকা ওয়াকা’। এ সময় দর্শকদেরও তাঁর সঙ্গে গলা মেলাতে বলেন। পরিচিত গানের সুরে কণ্ঠ মেলান উপস্থিত দর্শকেরাও। পাশাপাশি একটি পাঞ্জাবি গানও পরিবেশন করেন তিনি।

    এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা ভাইব ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। রাত ৮টায় মঞ্চে আসে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। ফুয়াদের কম্পোজিশনে গান পরিবেশন করেন তাসফি ও হাসিব। তাঁদের পরিবেশনা শেষে মঞ্চে ওঠেন ওটিলিয়া।

    অনুষ্ঠানের একপর্যায়ে আয়োজক প্রতিষ্ঠান ই-মেকার্সের কর্ণধার নাঈম আশরাফকে মঞ্চে আমন্ত্রণ জানান এই সংগীতশিল্পী। আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তিনি। পরে নাঈম আশরাফ দর্শকদের সঙ্গে কথা বলেন এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্পনসর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ধন্যবাদ জানান তিনি।

    ওটিলিয়ার এটি দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০২২ সালে ঢাকায় একটি কনসার্টে গান পরিবেশন করেছিলেন তিনি।

    ১৯৯২ সালে রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত। তবে ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন