‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার

কর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিশোধ নিতে দল বাধা দিলে জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার কথা বলেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একই সঙ্গে হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
আমির হামজার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘সবর-মবর এখন বাদ। না না, কোনো সবর নেই, দরকার হয় জামায়াত ছেড়ে দেব।’
এ ছাড়া শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। সেখানে তাঁর হাস্যোজ্জ্বল ছবির সঙ্গে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’ ফটোকার্ডের নিচে তাঁর নামও উল্লেখ ছিল। পরে নিজের পেজ থেকে সেটি সরিয়ে নেন তিনি।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শাজাহান আলী ও আমির হামজার অভিযোগ, স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
পরদিন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে যান আমির হামজাসহ জামায়াতের নেতারা। এ সময় আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলার কয়েক সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন আর নেই, কোনো সবর নেই। সবর-মবর এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যি নেই।’
এ সময় পাশে থাকা একজনকে বলতে শোনা যায়, ‘সেই কথা তো আমরাও বলি।’ জবাবে আমির হামজা বলেন, ‘মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা...।’