রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি

    মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিস ইউনিভার্সের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতার সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে দর্শকদের ভোটে দুটি বিভাগে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি। সুইমস্যুট ও ইভনিং গাউন—উভয় বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছেন এই বাংলাদেশি প্রতিযোগী। পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন তিনি।

    সুইমস্যুট পর্বে ব্যতিক্রমী পোশাক ও আত্মবিশ্বাসী উপস্থিতির কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। অন্য প্রতিযোগীরা যেখানে বিকিনি পরে মঞ্চে অংশ নেন, সেখানে তিনি বেছে নেন পুরো শরীর ঢাকা নীল রঙের আঁটসাঁট পোশাক। পোশাকটির পেছনে যুক্ত লম্বা নীল কাপড় তাঁর মঞ্চ উপস্থিতিতে যোগ করে ভিন্ন মাত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়ায় তাঁর এই পরিবেশনা।

    শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের খবর জানান সামিরা খান মাহি। তিনি জানান, মিস ইউনিভার্সের সুইমস্যুট ও ইভনিং গাউন—দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ। এ ছাড়া ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ।

    আন্তর্জাতিক এই মঞ্চে অর্জিত স্বীকৃতিকে শুধু নিজের সাফল্য হিসেবে দেখছেন না মাহি। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের ফল হিসেবেই দেখছেন তিনি। মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের পাশে নিজের নাম দেখে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই প্রতিযোগী।

    প্রতিযোগিতার পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে বলে জানান মাহি। প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, মানুষের এই ভালোবাসাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

    দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পোস্টের শেষাংশে মাহি লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন