বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • চার বছর পর ঢাকায় ওটিলিয়া, সঙ্গে থাকছেন ফুয়াদ ও তাঁর ব্যান্ড

    চার বছর পর ঢাকায় ওটিলিয়া, সঙ্গে থাকছেন ফুয়াদ ও তাঁর ব্যান্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন ‘বিলিয়নেরা’খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টে তাঁর সঙ্গে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।

    ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন ওটিলিয়া। বাংলাদেশে এসে ভক্তদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। এক পোস্টে ওটিলিয়া লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’

    অন্যদিকে, কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

    আয়োজকেরা আশা করছেন, আন্তর্জাতিক পপসংগীতের জনপ্রিয় শিল্পী ওটিলিয়ার পরিবেশনার পাশাপাশি ফুয়াদ ও তাঁর ব্যান্ডের দেশীয় সুরের আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

    আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে কনসার্টটি অনুষ্ঠিত হবে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাইয়ে এর অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।

    এর আগে ২০২২ সালে ঢাকায় এসেছিলেন ওটিলিয়া।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন