বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • মেহেদীর সঙ্গে বিচ্ছেদের পোস্ট উধাও, ন্যানসির নতুন পোস্ট

    মেহেদীর সঙ্গে বিচ্ছেদের পোস্ট উধাও, ন্যানসির নতুন পোস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বামী মহসীন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার এক দিন পরই সেই পোস্ট সরিয়ে নিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। তবে বৃহস্পতিবার সকালে তাঁর পেজে আর সেই পোস্ট দেখা যায়নি।

    পোস্টটি কেন সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে ন্যানসি কোনো ব্যাখ্যা দেননি। বিচ্ছেদের ঘোষণা মুছে ফেলার পর বৃহস্পতিবার সকালে ফেসবুকে নতুন একটি পোস্ট দিয়েছেন এই গায়িকা। সেখানে বারান্দায় থাকা বাগানবিলাস গাছের ছবি দিয়ে লিখেছেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’

    অথচ বিচ্ছেদের ঘোষণার মাত্র ১৫ দিন আগেও স্বামী মেহেদীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন ন্যানসি। ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল দেখা যায়। ক্যাপশনেও ছিল ভালোবাসার প্রকাশ। এর দুই সপ্তাহের ব্যবধানে বিচ্ছেদের ঘোষণা দেওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়।

    বুধবার রাতে দেওয়া পোস্টে ন্যানসি লিখেছিলেন, ‘মেহেদী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, আজ তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো দীর্ঘ সময়ের অসংখ্য স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা দুজন এখন আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধও জানিয়েছিলেন তিনি। নতুন জীবনে শক্তি, মর্যাদা ও মানসিক প্রশান্তি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা প্রকাশ করে ন্যানসি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

    ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। পরের বছরের জুনে তাঁদের ঘরে আসে একটি কন্যাসন্তান।

    এর আগে আরও দুটি বিয়ে হয়েছিল ন্যানসির। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে বিয়ে করেন তিনি। ওই সংসারে তাঁদের এক কন্যাসন্তান রোদেলার জন্ম হয়। ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যানসি। দ্বিতীয় সংসারেও এক কন্যাসন্তানের মা হন তিনি। ২০২১ সালে ওই সংসারের বিচ্ছেদের কথা জানান এই সংগীতশিল্পী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন