বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শিশুদের টিকা অটিজমের কারণ, এখনো বিশ্বাস করেন প্রতি ছয়জনে একজন মার্কিন Misconceptions About Vaccines and Autism Persist Among US Adults ডেঙ্গুতে এ বছর মৃত্যু ৫২৭, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৭৮ হাজার ৩০ পেরোলেই কি নারীর সন্তান ধারণের ক্ষমতা কমে যায়? ‘সব জায়গায় রাজনীতিতে কিছু পাগল থাকে’, পশ্চিমবঙ্গের মন্ত্রীর হুমকি নিয়ে প্রতিমন্ত্রী যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের মামলা, আনারকন্যা ডরিন রিমান্ডে সিঙ্গাপুরে বিমানবালার শ্লীলতাহানি, বাংলাদেশি তরুণের কারাদণ্ড গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়ে হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ‘যত্ন নিতে না পারলেও প্রাণীর ক্ষতি করা থেকে বিরত থাকুন’: তারেক রহমান ‘ঢাকা দখলের হুমকি সহ্য করবে না বাংলাদেশের মানুষ’: রিজভী
  • খোলা চুল আর জমকালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন কৌশানি মুখার্জি

    খোলা চুল আর জমকালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন কৌশানি মুখার্জি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জির নতুন ফ্যাশন লুক নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গাঢ় সবুজ পোশাকে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর বাহারি গয়নায় ভিন্নধর্মী ফিউশন সাজে ধরা দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও পরিচিত এই অভিনেত্রীর নতুন ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত মুহূর্ত ও ফ্যাশনসংক্রান্ত ছবি-ভিডিও নিয়মিত শেয়ার করেন কৌশানি। এবারও কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’

    ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিকে দিয়েছে বিশেষ মাত্রা। ব্লাউজের অলংকারি মোটিফ এবং কোমরের অংশে ঝুলে থাকা মুক্তা ও পুঁতির কাজ পুরো পোশাকে এনেছে ভিন্নতা। একই রঙের ওড়না সাজে যোগ করেছে আভিজাত্য।

    খোলা বাদামি চুলের ঢেউখেলানো বিন্যাসে কৌশানির উপস্থিতি পেয়েছে বাড়তি আকর্ষণ। গলায় পাথরখচিত সোনালি গয়না, কানে ঝুলন্ত দুল এবং আঙুলে আংটি—সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে উৎসবের আমেজ।

    ফিউশন লুকে মোহময়ী কৌশানি

    কখনো ক্যামেরার দিকে সরাসরি তাকিয়েছেন, আবার কখনো পাশ ফিরে পেছন থেকে ফিরে তাকানোর ভঙ্গিতে পোজ দিয়েছেন অভিনেত্রী। উষ্ণ আলো-আঁধারির আবহে তোলা ছবিগুলোতে পোশাকের নকশার পাশাপাশি তাঁর মেকআপ ও চুলের সাজও স্পষ্টভাবে ফুটে উঠেছে। একটি ছবিতে পেছন ফিরে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকানো ভঙ্গিতে পোশাকের পেছনের কারুকাজ ও লম্বা ঢেউখেলানো চুল বিশেষভাবে নজর কেড়েছে।

    পোশাক, গয়না ও অভিব্যক্তির সমন্বয়ে নতুন এই ফিউশন লুকে নিজের ফ্যাশন-রুচির আরেকটি দিক তুলে ধরেছেন কৌশানি মুখার্জি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন