রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ

    মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে আশপাশের ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। মেট্রোরেলের সীমানা থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবনগুলোকে নাশকতা প্রতিরোধ, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

    কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকার বিভিন্ন ভবন ঘুরে এ তথ্য জানা গেছে। তবে এলাকাভেদে পুলিশের কার্যক্রমে কিছুটা পার্থক্য রয়েছে। মতিঝিলে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হলেও মিরপুর ও পল্লবীতে ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হচ্ছে।

    মতিঝিলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তা জানান, থানা-পুলিশ তাঁদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছে। নাশকতা প্রতিরোধে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনার পাশাপাশি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

    মিরপুরের শেওড়াপাড়ার একটি ভবনের ব্যবস্থাপক রুবেল আকন্দ বলেন, পুলিশ নিয়মিত তাঁদের সতর্ক করে। সম্প্রতি ভবনের ছাদে তালা লাগানো হয়েছে এবং নিরাপত্তার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে লিখিত কোনো নির্দেশনা পাননি তাঁরা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানও ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

    অঙ্গীকারনামায় ভবনের ভেতর, বারান্দা ও ছাদে রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মালিক ও ভাড়াটেদের সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রোরেলের দিকে সরাসরি নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় স্থানে পর্দা বা স্ক্রিন ব্যবহার এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

    এ ছাড়া ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ নিয়ন্ত্রণ, নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহল এবং সন্দেহজনক ব্যক্তির বিষয়ে দ্রুত পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ রয়েছে। নতুন কাউকে ভবন ভাড়া দেওয়া বা হস্তান্তরের ক্ষেত্রেও অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে।

    শর্ত ভঙ্গ বা ভবনে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটলে ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন এবং কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

    মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, মেট্রোরেলের কাছাকাছি থাকা ভবন ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। মূলত সবাইকে সচেতন করতেই এ উদ্যোগ। আশপাশে সন্দেহজনক কাউকে দেখলে যেন সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত সতর্ক হতে পারেন, সেটিই এর উদ্দেশ্য।

    এদিকে গত ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক আদেশে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নিসংযোগসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন