গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে লেখক ফোরামের সমাবেশ
.jpeg)
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ও কবিতা পাঠের আয়োজন করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন ড. শহিদ আলম।
জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে সভা পরিচালনা করেন কবি সৈয়দ রুমা ও কবি সামাদ হোসেন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় কবি ও লেখকেরা কবিতা পাঠের মাধ্যমে সহিংসতা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানান। কর্মসূচিতে জাতীয়তাবাদী লেখক ফোরামের নেতাকর্মী, কবি, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।