রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার শঙ্কা

যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞার শঙ্কা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানায় দূতাবাস।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমা পেরিয়ে গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন