রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj

স্তন প্রতিস্থাপন করিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স

স্তন প্রতিস্থাপন করিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স ব্রেস্ট ইমপ্ল্যান্ট বা স্তন প্রতিস্থাপন করিয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে নিজেই এ তথ্য প্রকাশ করেন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী।

‘ওয়াচ হোয়াট হ্যাপেনস লাইভ উইথ অ্যান্ডি কোহেন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন জেনিফার। সেখানে উপস্থাপক অ্যান্ডি কোহেনের এক প্রশ্নের জবাবে অস্ত্রোপচারের বিষয়টি জানান তিনি।

অনুষ্ঠানে এক নারীর স্তনের আঘাতে ‘রিয়েল হাউজওয়াইভস অব নিউইয়র্ক’-এর সদস্য হেইলি গ্লাসম্যানের নাক ভেঙে যাওয়ার ঘটনা নিয়ে কথা বলেন কোহেন। তিনি জানতে চান, স্তনের আঘাতে কারও নাক ভেঙে যাওয়ার বিষয়টি জেনিফারের কাছে রহস্যজনক মনে হয় কি না।

জবাবে অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ। অথচ আমার স্তনও ইমপ্ল্যান্ট করা।’

এ কথা শুনে বিস্ময় প্রকাশ করেন উপস্থাপক। জেনিফার হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, সত্যিই করিয়েছি। এগুলো বেশ নতুন।’ এ সময় পাশে বসে থাকা অভিনেতা হাচারসন হেসে ওঠেন।

অস্ত্রোপচারের জন্য ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার চিকিৎসক ডা. স্টিভেন টাইটেলবাউমের নামও উল্লেখ করেন অভিনেত্রী। ইমপ্ল্যান্টের আকার নিয়ে কোহেনের প্রশ্নের জবাবে তিনি জানান, তাঁর স্তনের আকার এখন সি কাপ। আগে যে আকার ছিল, এখনো সেটিই রয়েছে।

কোহেন তাঁর নতুন চেহারার প্রশংসা করলে ধন্যবাদ জানান জেনিফার। পরে উপস্থাপকের সঙ্গে রসিকতায় মেতে উঠে অভিনেত্রী বলেন, ‘যাই হোক, আমি দুজনের নাক ভেঙেছি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন