শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোহিঙ্গা হত্যাযজ্ঞ ও যৌন সহিংসতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত তথ্য কমিশনের নির্দেশ অমান্য, কলেজ অধ্যক্ষকে ৫ হাজার টাকা জরিমানা কারিগরি শিক্ষার মান ও প্রসার বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টায়ার জ্বালিয়ে স্লোগান, আটক ৬ রোহিঙ্গাদের বংশবিস্তার ঠেকাতে রাষ্ট্রীয় নীতি নিয়েছিল মিয়ানমার: আন্তর্জাতিক আদালত রাজনৈতিক অস্থিরতা ও বিজয়ের মাস ঘিরে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা উপকূলে তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়ার বিনিয়োগ চাইলেন স্পিকার পর্যটন ও বাণিজ্যে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালদ্বীপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের রাষ্ট্রদূতদের বৈঠক হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৩৬
  • ‘আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম’, দাম্পত্য নিয়ে মুখ খুললেন আলিয়া

    ‘আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম’, দাম্পত্য নিয়ে মুখ খুললেন আলিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের দাম্পত্যজীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময়ে আলোচনা হয়েছে। কেউ কেউ তাঁদের সম্পর্ককে ‘অসম দাম্পত্য’ হিসেবে আখ্যা দিয়ে আলিয়াকে পরিস্থিতির শিকার বলেও মন্তব্য করেছেন। তবে এমন ধারণাকে অপমানজনক মনে করেন অভিনেত্রী। তাঁর মতে, অপরিচিত মানুষের এমন মন্তব্য তাঁদের সম্পর্কের বাস্তবতার সঙ্গে মেলে না।

    ২০২২ সালে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন আলিয়া ও রণবীর। একই বছরের শেষ দিকে তাঁদের ঘরে আসে কন্যাসন্তান রাহা। সম্প্রতি টাইম ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকা নিয়ে এক আলাপচারিতায় দাম্পত্যজীবন ঘিরে চলমান আলোচনা ও জল্পনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন আলিয়া।

    অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় নারীদের নিজেদের মন ও হৃদয়ের কথা বুঝতে উৎসাহিত করি। তাই এমন একটি কাল্পনিক পরিস্থিতির শিকার হিসেবে আমাকে দেখানো অপমানজনক।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে কেন এমন আলোচনা হয়, সে বিষয়েও কথা বলেন আলিয়া। রণবীরের সঙ্গে নিজের সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘যেকোনো সম্পর্কের ভিত্তি হলো কোনো চেষ্টা ছাড়াই যখন মনে হয়, কেউ আপনাকে বুঝতে পারছে। কিছু না বললেও যখন মনে হয়, আপনার কথা শোনা হচ্ছে। আমার কাছে রণবীর তেমনই, আমাদের সম্পর্কের বাস্তবতা অন্য রকম।’

    এর আগে ২০২৩ সালের মে মাসে এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন, তর্কের সময় তাঁর গলার স্বর চড়া হয়ে গেলে রণবীর তা পছন্দ করেন না। মন খারাপ থাকলেও আচরণে নম্রতা বজায় রাখা উচিত বলে মনে করেন তাঁর স্বামী। এ কারণে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেন অভিনেত্রী।

    আলিয়ার সেই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ওঠে, স্বামীকে খুশি রাখতে কি সব সময় নিজের আচরণ বদলাতে হয় তাঁকে? সেই আলোচনা থেকেই তাঁদের দাম্পত্যজীবন নিয়ে নানা ধরনের মন্তব্য ও জল্পনার সূত্রপাত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন