বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন স্থানীয় সরকার নির্বাচনে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সড়কে যান চলাচলে বিধিনিষেধ ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী প্রতিটি জেলায় আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ সরকারের প্রথমবারের মতো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো গ্রিডে মাদারীপুরে প্রেমের সম্পর্ক, বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ তাসকিন-হাসানের জোড়া আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ অসুস্থতার কারণে সংসদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক ‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
  • এফডিসিতে হুমকি-ধমকির অভিযোগ, পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর

    এফডিসিতে হুমকি-ধমকির অভিযোগ, পদত্যাগের ঘোষণা জয় চৌধুরীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) জাসাস নেতা হেলাল খানের বিরুদ্ধে হুমকি ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯ সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

    মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জয় চৌধুরী জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তিনি বিকেল ৪টায় পদত্যাগপত্র জমা দেবেন।

    তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি এবং এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করতে আজ বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সংবাদ সম্মেলন করবেন।

    অভিযোগ করে জয় বলেন, হেলাল খান নিজেই শিল্পীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছেন। এমনকি তাঁর সামনেই হেলাল খানের সহযোগী হিসেবে পরিচিত বহিরাগতরা শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন এবং অকথ্য ভাষায় কথা বলেছেন।

    জয়ের অভিযোগ, চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

    সাংবাদিকদের উদ্দেশে জয় বলেন, বর্তমান ইস্যু এবং এ বিষয়ে তাঁর ব্যক্তিগত অবস্থান নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত ও স্পষ্টভাবে মতবিনিময় করতে চান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন