বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বঙ্গবন্ধু ট্রাস্টের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ; হাসিনা-রেহানার মামলা করবে দুদক জুলাই হত্যা মামলায় রিয়াজের জামিন আবেদন নাকচ করলেন হাইকোর্ট তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গুইমারায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থানে সেনাবাহিনীর উদ্যোগ মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন ‘ইরানিরা কী করে, সবই আমরা দেখি’: ডোনাল্ড ট্রাম্প ন্যায়বিচার-সমতায় টেকসই শান্তি: আইরিন খান মেসির বিদায় স্মরণীয় করতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ জ্বালানি আমদানিতে বাড়তে পারে ৩৫ হাজার কোটি টাকার ব্যয়
  • অবসর নিয়ে নির্বাচকদের প্রস্তাবে রেগে যান রোহিত

    অবসর নিয়ে নির্বাচকদের প্রস্তাবে রেগে যান রোহিত
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচকে ঘিরে তার অবসরের গুঞ্জন জোরালো হয়েছিল। তবে মাঠে দুর্দান্ত সেঞ্চুরি করে আপাতত সেই আলোচনাকে পেছনে ফেলেছেন ভারতের অভিজ্ঞ এই ব্যাটার।

    চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় নির্বাচক কমিটি রোহিতকে ওয়ানডের ভবিষ্যৎ পরিকল্পনায় না রাখার বিষয়টি জানিয়েছিল বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। বিষয়টি শুনে শুরুতে ক্ষুব্ধ হলেও পরে নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নেন রোহিত।

    ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় নির্বাচকদের পরিকল্পনায় তরুণ ব্যাটারদের সুযোগ দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবে যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদের দলে জায়গা দেওয়ার কথাও ভাবা হচ্ছিল। অন্যদিকে, রোহিত নিজে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কিছুদিন ভারতের হয়ে খেলে যেতে আগ্রহী ছিলেন। সে কারণে ফিটনেস নিয়েও কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি।

    সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচকদের সিদ্ধান্তে রোহিত অসন্তুষ্ট হলেও শেষ পর্যন্ত সেটি মেনে নেন। এরপরই খবর ছড়িয়ে পড়ে, ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

    রোহিতের অবসর নিয়ে এমন জল্পনা ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া সেই খবর নাকচ করে দেন।

    সাইকিয়া জানান, দলের পরিকল্পনার অংশ হিসেবে যতদিন রোহিত থাকবেন, ততদিন ভারতের হয়ে খেলে যাবেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে রোহিতের দুর্দান্ত সেঞ্চুরি তার অবসর নিয়ে তৈরি হওয়া আলোচনা অনেকটাই আড়ালে নিয়ে যায়।

    এর মধ্যেই রোহিতের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া বিভিন্ন প্রতিবেদন ও জল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই তারকা ক্রিকেটার। রোহিতের প্রতিক্রিয়ার একটি ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই।

    সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে চলা আলোচনা ও গুঞ্জনকে ‘শোরগোল’ হিসেবে উল্লেখ করে রোহিত বলেন, ‘দেখুন, আমার কাজটা ব্যাট হাতে। এসে খেলব, দেশের প্রতিনিধিত্ব করব, দলের প্রতিনিধিত্ব করব। অভিষেকের পর থেকেই আমাকে এটাই করতে বলা হয়েছে। তাই আমি সেটাই করে যাব।’

    রোহিত আরও বলেন, ‘আমার অভিষেক হওয়ার সময় থেকেই এই শোরগোল ছিল। আর যতদিন এখানে থাকব, ততদিনও এটা চলতে থাকবে। তাই এসব আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো মাঠে আমি কী করছি। দলের সাফল্যে অবদান রাখার চেষ্টা করাই আমার লক্ষ্য।’

    রোহিতের এই বক্তব্যে আপাতত অবসর নিয়ে চলা জল্পনায় কিছুটা হলেও ইতি টানার ইঙ্গিত মিলেছে। নিজের ভবিষ্যৎ নিয়ে আলোচনার চেয়ে মাঠে পারফরম্যান্স ও দলের সাফল্যে অবদান রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ