শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের চার সদস্য গ্রেপ্তার বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, পরিবেশ বান্ধব সরকার - এমপি খোকন নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে জীবিত দুজন উদ্ধার ঢাকায় রিজেনেক্স পেইন সলিউশনের যাত্রা শুরু, মিলবে ব্যথার অত্যাধুনিক চিকিৎসা সংসদে অনুপস্থিত নজরুল, স্পিকারের রসিকতায় বাতিল প্রশ্ন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পরিকল্পনা: প্রধানমন্ত্রী জন্মাষ্টমীর শোভাযাত্রায় ৯ নির্দেশনা ডিএমপির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১০০ কোটি ডলারের অর্থায়ন আইএসডিবির মিডিয়ায় চাপ সৃষ্টি করেও ফ্যাসিস্টরা নিজেদের বাঁচাতে পারেনি: তথ্যমন্ত্রী
  • মেসির বিদায় স্মরণীয় করতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ

    মেসির বিদায় স্মরণীয় করতে আর্জেন্টিনার ব্যতিক্রমী উদ্যোগ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে লিওনেল মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর বিশ্বকাপজয়ী এই তারকার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

    আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের বিভিন্ন পর্যায়ের ম্যাচে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারকে সম্মান জানানো হবে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসসহ বিভিন্ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    এএফএর উদ্যোগ অনুযায়ী, ১১ জনের ফুটবল, ফুটসাল ও বিচ সকারসহ পরবর্তী রাউন্ডের পুরুষ ও নারী ফুটবলের ম্যাচগুলোতে প্রথমার্ধের ১০ মিনিট শেষ হওয়ার পর এক মিনিটের বিরতি দেওয়া হবে। এ সময় মাঠে থাকা খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকেরা করতালির মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মেসির অবদানকে স্মরণ করবেন।

    মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানাতেই ম্যাচের ১০ মিনিট পর এই আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ১৯ ও ১০ নম্বর জার্সি পরে খেললেও তাঁর সঙ্গে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে ১০ নম্বর জার্সি। সেই কারণেই তিনি বিশ্বজুড়ে ‘এলএম টেন’ নামে পরিচিত।

    এএফএর পরিচালনা পর্ষদের প্রস্তাবে আরও বলা হয়েছে, যেসব স্টেডিয়ামে বড় স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে এএফএর একটি প্রাতিষ্ঠানিক ভিডিও প্রদর্শন করতে হবে।

    শুধু মাঠের খেলোয়াড়রাই নন, গ্যালারিতে থাকা দর্শকদেরও করতালি, উল্লাস, পতাকা, গান ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মেসিকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানানো হয়েছে। এরই মধ্যে কোপা আর্জেন্টিনার বোকা জুনিয়র্স ও ভেলেস সার্সফিল্ডের ম্যাচে এ উদ্যোগের প্রথম নজির দেখা গেছে। মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা করতালির মাধ্যমে আর্জেন্টাইন তারকাকে সম্মান জানান।

    আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এবং ৬৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি দুইবার গোল্ডেন বল জয়ের কৃতিত্ব অর্জন করেছেন। ২০১৪ ও ২০২২ বিশ্বকাপে এই পুরস্কার জেতেন তিনি।

    আর্জেন্টিনার হয়ে মেসির সর্বশেষ ম্যাচ ছিল নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল। ম্যাচে ১-০ গোলে হারের পর আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণাতেও সেই আবেগের প্রতিফলন দেখা গেছে।

    আর্জেন্টিনার হয়ে মেসি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছেন। এর পাশাপাশি ২০০৮ বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে স্বর্ণপদকও অর্জন করেন তিনি।

    দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার ফুটবলকে অসংখ্য সাফল্য এনে দেওয়া মেসির বিদায় তাই শুধু একটি অবসরের ঘটনা নয়; দেশটির ফুটবল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সমাপ্তি। আর সেই অধ্যায়কে স্মরণীয় করে রাখতেই ঘরোয়া ফুটবলে নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন