বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু এশিয়ায় ব্রাজিলের দুই ম্যাচ, জেনে নিন কবে কার বিপক্ষে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন সোনা লন্ডনে সরানোর কারণ জানাল নেদারল্যান্ডস বিচারবহির্ভূত হত্যা ও হয়রানি বন্ধে পুলিশের প্রতি রাষ্ট্রপতির নির্দেশ ছাত্রদলের চার পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী জানুয়ারিতে দুই পর্বে জুবায়েরপন্থিদের বিশ্ব ইজতেমা বঙ্গবন্ধু ট্রাস্টের ১৭৬ কোটি টাকা আত্মসাৎ; হাসিনা-রেহানার মামলা করবে দুদক জুলাই হত্যা মামলায় রিয়াজের জামিন আবেদন নাকচ করলেন হাইকোর্ট তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ-অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জ্বালানি সংকটের প্রতিবাদে এনসিপির লং মার্চ, গাড়িবহর কমিয়ে হাজারে

    জ্বালানি সংকটের প্রতিবাদে এনসিপির লং মার্চ, গাড়িবহর কমিয়ে হাজারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে পাঁচ থেকে ছয় হাজার গাড়ির পরিকল্পনা থাকলেও জনদুর্ভোগ কমাতে তা কমিয়ে প্রায় এক হাজারে আনা হয়েছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

    নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে। এসব সমস্যা থেকে পরিত্রাণের দাবিতেই লং মার্চের আয়োজন করা হয়েছে। মানুষের আহ্বানে সাড়া দেওয়া এবং তাদের সমস্যাগুলো তুলে ধরাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

    তিনি জানান, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চের যাত্রা শুরু হবে। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সেখানে উদ্বোধনী কর্মসূচি ও দলের শীর্ষ নেতাদের বক্তব্য থাকবে। এরপর গাড়িবহর নির্ধারিত ক্রমে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে।

    জনদুর্ভোগ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে কর্মসূচির পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, গাড়িবহর একটি লেনে চলবে এবং অন্য দুটি লেন যান চলাচলের জন্য খোলা রাখার চেষ্টা করা হবে। বিশেষ করে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যেন কোথাও আটকে না পড়ে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

    লং মার্চের সম্ভাব্য সময়সূচি তুলে ধরে তিনি জানান, ঢাকা থেকে বের হওয়ার পর সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাক স্ট্যান্ডে প্রথম পথসভা হবে। এরপর দুপুর ১২টার দিকে কুমিল্লায় কর্মসূচি পালন করা হবে। সেখানে অংশগ্রহণকারীদের দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে।

    এরপর গাড়িবহর ফেনীর মহিপালে পৌঁছাবে। সেখানে সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ৩টা। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। পরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিকেল পর্যন্ত কর্মসূচি চলবে।

    দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৯টার দিকে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে সমাবেশ করার কথা রয়েছে। সেখানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির প্রত্যাশা করছে এনসিপি। লং মার্চের গাড়িবহরে থাকা নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেবেন।

    দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, লং মার্চের পথে সাধারণ মানুষের কথা শুনতে চান তারা। জনগণের সমস্যা ও প্রত্যাশা জানতে স্থানীয় পর্যায়ে তাদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে। এসব মতামত রাজনৈতিকভাবে তুলে ধরে নতুন বাংলাদেশ গঠনের পথ তৈরি করতে চান বলেও জানান তিনি।

    সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের সমস্যা ও দাবির কথা শুনতেই তাদের এই উদ্যোগ। জনসম্পৃক্ততার মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোই লং মার্চের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি।

    সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন