মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Natun Kagoj

মমতার মামলায় নির্বাচনী সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ

মমতার মামলায় নির্বাচনী সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী মামলায় ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট মেশিন এবং ভোট গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ সংরক্ষণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার (২৩ জুন) আদালত এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। ভবানীপুর আসনের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার প্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয় বলে জানা গেছে।

মামলায় বলা হয়েছে, ভবানীপুর কেন্দ্রে ভোট গণনার সময় ব্যবহৃত সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভেতর ও বাইরের সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নির্বাচনে ব্যবহৃত ইভিএম ও ভিভিপ্যাট নিরাপদে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও নির্দেশ দিয়েছে, এই মামলায় সংশ্লিষ্ট সব পক্ষকে অন্তর্ভুক্ত করতে হবে।

এর আগে ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিরোধ ও দলীয় প্রতীক-তহবিল সংক্রান্ত বিতর্কও ভারতের নির্বাচন কমিশন পর্যন্ত গড়িয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন