বুধবার, ২৪ জুন ২০২৬
Natun Kagoj

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা

রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি সদস্যরা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা শহরের একাধিক পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর, মহাখালীসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে।

এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগকে এ বিষয়ে চিঠি পাঠায়।

চিঠিতে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের সম্ভাব্য বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরসহ কয়েকটি এলাকায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন