মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Natun Kagoj

একযোগে পদত্যাগ করলেন ১৭ আইন কর্মকর্তা

একযোগে পদত্যাগ করলেন ১৭ আইন কর্মকর্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ১৭ জন আইন কর্মকর্তা একযোগে পদত্যাগ করেছেন। তাদের মধ্যে রয়েছেন ৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল।

সোমবার (২২ জুন) তারা নিজেদের পদত্যাগপত্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেন। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন— ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন এবং তারিকুল ইসলাম।

এছাড়া পদত্যাগকারী সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে রয়েছেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির এবং রেজাউল ইসলাম।

পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ ও বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি দাবি করেন, এসব বিষয়ে সরকারের সাম্প্রতিক পদক্ষেপে তারা অসন্তুষ্ট এবং এর প্রতিক্রিয়াতেই একযোগে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

একসঙ্গে এত সংখ্যক আইন কর্মকর্তার পদত্যাগ বিচার ও আইন অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সরকার বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন