বুধবার, ২৪ জুন ২০২৬
Natun Kagoj

ডা. শফিকুর রহমান ও সুইস রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত

ডা. শফিকুর রহমান ও সুইস রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের হেড অব পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড কমিউনিকেশন অ্যাফেয়ার্স মি. আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড প্রেস অফিসার মি. খালেদ চৌধুরী।

বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বাংলাদেশ–সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশে সুইজারল্যান্ডের বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে সুইস রাষ্ট্রদূত গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

ডা. শফিকুর রহমান রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান এবং গ্রীন এনার্জি, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সুইজারল্যান্ডকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন