মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Natun Kagoj

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি: সতর্কতা এখনই জরুরি

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি: সতর্কতা এখনই জরুরি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

উজানের ঢল ও টানা বৃষ্টির প্রভাবে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির স্তর বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় নদী তীরবর্তী এলাকায় প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৯টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এর আগে সকাল ৬টায় পানির স্তর আরও কাছাকাছি অবস্থানে ছিল বলে জানানো হয়।

পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী এলাকার বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

স্থানীয়রা জানান, নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তারা আতঙ্কে রয়েছেন। পূর্ব ছাতনাই এলাকার বাসিন্দা আনারুল ইসলাম বলেন, পানি আরও কিছুটা বাড়লেই নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে নদী তীরবর্তী এলাকায় জরুরি সতর্কতা ও স্থানীয় প্রশাসনের পর্যবেক্ষণ জোরদার করা প্রয়োজন। পানির চাপ অব্যাহত থাকলে স্বল্প সময়ের মধ্যেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি আরও বাড়তে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন