বুধবার, ২৪ জুন ২০২৬
Natun Kagoj

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক সাময়িক বরখাস্ত

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক সাময়িক বরখাস্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিন (আরিফ হাসনাত)কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সংস্থাটির জারি করা এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, তার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে ভিডিও প্রকাশিত হওয়ায় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা সাপেক্ষে তার ভাতা প্রদান করা হবে।

এদিকে, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন