ইসরায়েলি জরিপে ইরানের জয় স্বীকার করেছেন বেশিরভাগ অংশগ্রহণকারী

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে পরিচালিত এক জরিপে অংশ নেওয়া অধিকাংশ ইসরায়েলি মনে করেন, ওই যুদ্ধে ইরান জয়ী হয়েছে। হিব্রু বিশ্ববিদ্যালয়ের একটি জরিপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রায় ৯২ শতাংশ এই সংঘাতে ইরানের জয় হয়েছে বলে মত দিয়েছেন। একই সঙ্গে ৮২.৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, এই যুদ্ধ ইসরায়েলের জাতীয় নিরাপত্তাকে আরও দুর্বল করেছে।
অংশগ্রহণকারীদের ৮৬ শতাংশ যুদ্ধের ফলাফলকে নেতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। পাশাপাশি ৭২.৫ শতাংশ উত্তরদাতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ-সংক্রান্ত অর্জনের দাবির সঙ্গে একমত নন বলে জানিয়েছেন।
জরিপে আরও উঠে এসেছে, ৫৬.৪ শতাংশ মনে করেন নেতানিয়াহু যুদ্ধ পরিচালনায় ব্যর্থ হয়েছেন। অনেকেই তার বক্তব্য—ইসরায়েলের অস্তিত্বের হুমকি দূর হয়েছে—এটি বিশ্বাস করেন না।
অন্যদিকে হিজবুল্লাহর সঙ্গে ভবিষ্যৎ সংঘাত নিয়েও মতামত পাওয়া গেছে। প্রায় ৪৮.২ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন হলেও ইসরায়েলের উচিত হিজবুল্লাহর বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো।
এই জরিপটি ১৭ থেকে ২০ জুনের মধ্যে হিব্রু বিশ্ববিদ্যালয় ও আগাম ইনস্টিটিউট যৌথভাবে পরিচালনা করে। এতে ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলি অংশ নেন, যাদের বয়স ১৭ বছর বা তার বেশি।
সূত্র: টাইমস অব ইসরায়েল