বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • খেলাধুলার উন্নয়নে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান

    খেলাধুলার উন্নয়নে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমে প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

    রোববার (৩ মে) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

    তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব। এই উদ্যোগে জাইমা রহমান যুক্ত হলে দেশের ক্রীড়াখাতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।

    প্রতিমন্ত্রী আরও জানান, কার্যক্রমকে এগিয়ে নিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

    তিনি বলেন, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে ক্রীড়া সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলাই সরকারের লক্ষ্য।

    জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর্থিক সংকটে পড়লে সরকার আলোচনার মাধ্যমে সহায়তা করবে।

    এছাড়া কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

    তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ