বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • বাকি ৩৫ লাখ টাকা কি মৃত্যুর পর চল্লিশায় দেওয়া হবে : প্রশ্ন নাসুমের

    বাকি ৩৫ লাখ টাকা কি মৃত্যুর পর চল্লিশায় দেওয়া হবে : প্রশ্ন নাসুমের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে পারিশ্রমিক বিতর্ক এখনো থামেনি। সিলেট টাইটান্সে খেলা জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ তার পাওনা অর্থ না পাওয়ার অভিযোগ পুনরায় তুলেছেন। তিনি দাবি করেছেন, চুক্তি অনুযায়ী তার বাকি ৩৫ লাখ টাকা এখনো পরিশোধ করা হয়নি।

    এর আগে সিলেট টাইটান্সের পক্ষ থেকে জানানো হয়েছিল, নাসুম আহমেদের সব পাওনা পরিশোধ করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির এক বিবৃতিতে বলা হয়, বিপিএল ২০২৫-২৬ মৌসুমে নাসুমের মোট পাওনা ছিল ৩৫ লাখ টাকা (বি-ক্যাটাগরি), যা ইতোমধ্যে সম্পূর্ণভাবে পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে কোনো বকেয়া নেই।

    তবে সোমবার (৪ মে) ফেসবুকে এক পোস্টে নাসুম সেই দাবি নাকচ করে দেন। তিনি একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, এখনো তার ৩৫ লাখ টাকা বাকি রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, টাকা কি মৃত্যুর পর চল্লিশার সময় দেওয়া হবে কি না।

    তিনি আরও লেখেন, যদি অর্থ প্রদান করা হয়, তাহলে যেন তাকে আগে থেকেই জানানো হয়, যাতে তিনি তার পরিবারকে বিষয়টি জানিয়ে যেতে পারেন।

    সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরীকেও উদ্দেশ্য করে নাসুম লেখেন, তিনি দলের প্রক্রিয়া ও কথোপকথন সম্পর্কে অবগত থাকতে চান এবং বকেয়া টাকা পাওয়ার বিষয়ে সহায়তা চান।

    নাসুম জানান, তিনি একা এই বিষয়টি মোকাবিলা করছেন এবং নিজের পাওনা আদায়ের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই তার প্রাপ্য অর্থ পরিশোধ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ