বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • নেইমারকে ঘিরে নতুন বিতর্ক, অনুশীলনে ধাক্কাধাক্কির অভিযোগ

    নেইমারকে ঘিরে নতুন বিতর্ক, অনুশীলনে ধাক্কাধাক্কির অভিযোগ
    ছবি: বিবিসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের অনুশীলনে তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে ঘিরে বিতর্কিত এক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। অনুশীলনের সময় তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রকে কেন্দ্র করে তার সঙ্গে নেইমারের তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ উঠেছে।

    রবিনহো জুনিয়র ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোর ছেলে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোল ডটকমের বরাতে এ তথ্য জানা গেছে।

    ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানায়, রোববার (৩ মে) রেই পেলে ট্রেনিং সেন্টারে অনুশীলনের সময় ঘটনাটি ঘটে। শনিবার পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি’আ ম্যাচে যারা খেলেননি, তাদের নিয়েই অনুশীলন চলছিল।

    প্রতিবেদনে বলা হয়, ওই সেশনের সময় রবিনহো জুনিয়র নেইমারকে কাটিয়ে সামনে এগিয়ে গেলে নেইমার তাকে ধীরে খেলার জন্য সতর্ক করেন। এরপর অভিযোগ রয়েছে, নেইমার ইচ্ছাকৃতভাবে তাকে পা লাগিয়ে ফেলে দেন, যা থেকে দুইজনের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

    ঘটনার পর সান্তোস ক্লাব এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। অন্যদিকে নেইমারের প্রতিনিধিরাও বিষয়টি সম্পর্কে কোনো ধারণা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তবে এই ঘটনার কারণে ক্লাবের ভেতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় বলে জানা গেছে।

    এদিকে রবিনহো জুনিয়রের পক্ষ থেকে বিষয়টি ক্লাব সভাপতির কাছেও অভিযোগ আকারে জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    তবে পরিস্থিতি দ্রুতই শান্ত হয় বলে জানা যায়। গ্লোবো এসপোর্তের তথ্য অনুযায়ী, অনুশীলন শেষে নেইমার নিজেই রবিনহো জুনিয়রের কাছে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তাদের সম্পর্ককে “গডফাদার ও গডসনের মতো” বলে বর্ণনা করা হয়েছে, যা পরে স্বাভাবিক হয়ে যায়।

    রবিনহো জুনিয়রকে তার বাবা রবিনহোর সঙ্গে প্রায়ই তুলনা করা হয়। খেলোয়াড় হিসেবে দুজনের স্টাইলেও রয়েছে মিল। রবিনহো সিনিয়র তার ক্যারিয়ারে ড্রিবলিং ও সৃজনশীলতায় পরিচিত ছিলেন এবং আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলতে পারতেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ