বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ইসিবি চত্বরে হামলা-লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার দুই বছরের জন্য শুভেচ্ছাদূত মৌসুমী মৌ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রপতির আহ্বান ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে অভিযান অব্যাহত থাকবে: শফিকুল ইসলাম দুর্গাপূজার নিরাপত্তায় ২৪ ঘণ্টা নজরদারি থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি টাকা, গ্রাহককে ফোন করে বিদ্যুৎ মন্ত্রীর দুঃখ প্রকাশ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনার প্রাথমিক কাজ শুরু, সমীক্ষার প্রস্তাব ২৩ কোটি টাকা ইইডির প্রকৌশলীর বিরুদ্ধে সাড়ে ৫ কোটি টাকার দুর্নীতির পুনঃতদন্ত দাবি ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুর ১০-এ সংঘর্ষ, গাড়ি-ভেকু ভাঙচুর
  • স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের

    স্বর্ণার ফিফটির পরও জয় হাতছাড়া বাংলাদেশের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত জয় ছুঁতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিডল অর্ডারের ব্যর্থতায় ছন্দ হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার, তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে তার একার প্রচেষ্টা দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। ফলে ২৫ রানের পরাজয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৬১ রান। দলের হয়ে হার্ষিতা সামাবিক্রমা ৩৫ বলে ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। এছাড়া ইমিষা দুলানি ৪০ বলে করেন ৫৫ রান। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন নেন ২টি উইকেট।

    ১৬২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুটা করে আত্মবিশ্বাসের সঙ্গে। ওপেনিং জুটিতে দ্রুত রান তুলতে থাকেন ব্যাটাররা। বিশেষ করে দিলারা আক্তার শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তবে ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ৩৯ রানের জুটি ভেঙে যায়।

    এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। মাত্র ৫ রানের ব্যবধানে হারায় আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। দিলারা আক্তার ১৪ বলে ২৩ রান করে বিদায় নেন।

    এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। তিনি ৪৫ বলে ৬০ রান করে দলকে জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৬ রান।

    ফলে ২৫ রানের ব্যবধানে জয় তুলে নেয় শ্রীলঙ্কা নারী দল এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন